Rape Index: নথিবদ্ধ ধর্ষণের ঘটনায় শীর্ষে রাজধানী দিল্লি, দেশের ১৯ শহরের মধ্যে অনেকটাই পিছনে কলকাতার অবস্থান

২০২১ সালে প্রকাশিত নতুন তালিকা অনুযায়ী সারা দেশের মধ্যে ধর্ষণে কলকাতার স্থান বাকি ১৯ টি শহরের তুলনায় অনেক কম

Rape Index: নথিবদ্ধ ধর্ষণের ঘটনায় শীর্ষে রাজধানী দিল্লি, দেশের ১৯ শহরের মধ্যে অনেকটাই পিছনে কলকাতার অবস্থান
Representative Image

নারীরা চাকরি করুক বা কলেজে পড়ুক না কেন, তারা যেখানেই যান নিরাপদ বোধ করা গুরুত্বপূর্ণ। ২০২২ সালের হিসাবে, ভারতে বসবাসকারী জনসংখ্যার ৪৮.৬৫% নারী। কিন্তু এখনো সমাজে নারীদের নিরাপত্তার কোন রকম নিশ্চয়তা নেই।  ২০১৯ সালে ভারতে প্রতিদিন গড়ে ৮৭টি করে ধর্ষণের মামলা রেকর্ড হয়েছে। সবমিলিয়ে গোটা দেশে মহিলাদের বিরুদ্ধে নথিভুক্ত অপরাধের সংখ্যা ছিল ৪,০৫,৮৬১টি। ২০২১ সালে প্রকাশিত নতুন তালিকা অনুযায়ী সারা দেশের মধ্যে ধর্ষণে কলকাতার স্থান বাকি ১৯ টি শহরের তুলনায় অনেক কম । ২০২১ সালের হিসাব অনুযায়ী কলকাতায় নথিবদ্ধ ধর্ষণের ঘটনা ১১টি , যেখানে দিল্লি সবচেয়ে এগিয়ে, সেখানে ধর্ষণের নথিবদ্ধ ঘটনা ১২২৬, তাঁর ঠিক পরেই জয়পুর ৫০২ ও মুম্বাই ৩৬৪।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 30, 2022 10:25 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).