Rajasthan BJP Govt- Cylinder at 450: ইংরাজি নববর্ষের প্রথম দিন থেকে রাজস্থানে রান্নার গ্যাসের দাম ৪৫০ টাকা, ভিডিয়োতে শুনুন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার বক্তব্য
নির্বাচনের প্রচারে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল রাজস্থানে ক্ষমতায় এলে ভর্তুকিযুক্ত এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৫০০ টাকা করে নেওয়া হবে।
নির্বাচনের প্রচারে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল রাজস্থানে ক্ষমতায় এলে ভর্তুকিযুক্ত এলপিজি গ্যাস সিলিন্ডারের (subsidised gas cylinders) দাম ৫০০ টাকা করে নেওয়া হবে। বুধবার সেই প্রতিশ্রুতি পূরণ করার কথা ঘোষণা করলেন রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা (Rajasthan CM Bhajanlal Sharma)।
টঙ্কে (Tonk) একটি জনসভা থেকে তিনি এপ্রসঙ্গে বলেন, "জানুয়ারি মাসের এক তারিখ থেকে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের সিলিন্ডার পাওয়া যাবে ৪৫০ টাকায়। ভর্তুকির টাকা সোজাসুজি ঢোকানো হবে উপভোক্তার (beneficiaries) ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বাকি টাকা দেবে রাজ্য সরকার।" আরও পড়ুন: JNU: ১১ কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার জেএনইউ-এর সিনিয়র আধিকারিক
দেখুন ভিডিয়ো:
#WATCH | Tonk: Rajasthan CM Bhajanlal Sharma says, " From 1st January 2024 onwards, subsidised gas cylinders will be available at Rs 450...the subsidy amount will be transferred directly to the account of beneficiaries. State govt will bear the expenses" pic.twitter.com/dhTxo5C5Vc
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) December 27, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 27, 2023 08:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

