JNU: ১১ কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার জেএনইউ-এর সিনিয়র আধিকারিক
প্রতারণা ও ফান্ডের ১১ কোটি টাকার দুর্নীতির অভিযোগে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র টেকনিক্যাল অ্যাসিসটেন্টকে গ্রেফতার করল দিল্লি পুলিশের ইকনমিক্স উইং।
নয়াদিল্লি: প্রতারণা (Cheating) ও ফান্ডের ১১ কোটি টাকার দুর্নীতির (Misappropriation of funds) অভিযোগে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (Jawahar lal Nehru University) একজন সিনিয়র টেকনিক্যাল অ্যাসিসটেন্টকে গ্রেফতার করল দিল্লি পুলিশের ইকনমিক্স উইং (Economic Offenec Wing Delhi police)। আরও পড়ুন: RBI Alert For Foriegn Exchange Apps: বিদেশি অ্যাপের মাধ্যমে অর্থ লেনদেন নিয়ে সতর্ক করল রিজার্ভ ব্যাঙ্ক, দেখে নিন তালিকা
ইকনমিক্স অফেন্স উইং-এর আধিকারিকদের সূত্রে জানা গেছে, জেএনইউ-এর অধ্যাপক-অধ্যাপিকাদের আবাসন প্রকল্পের জন্য বরাদ্দ ১১ কোটির বেশি টাকা নয়ছয় ও প্রতারণা করার অভিযোগ উঠেছে ধৃত ওই আধিকারিকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ওই ব্যক্তির নাম পি ডি গাইকোয়াড।
এপ্রসঙ্গে ইকনমিক্স অফেন্স উইং-এর ডিএসপি সুরেন্দ্র চৌধুরী বলেন, দিল্লি পুলিশের ইকনমিক্স অফেন্স উইং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র টেকনিক্যাল অ্যাসিসটেন্টকে গ্রেফতার করা হয়েছে। ধৃত পি ডি গাইকোয়াড ডিডিএ অনুমোদিত জেএনইউ-এর অধ্যাপক ও অধ্যাপিকাদের আবাসনের জন্য নির্দিষ্ট প্রকল্পের জন্য বরাদ্দ ১১ কোটির বেশি টাকা প্রতারণা ও আর্থিক দুর্নীতি করেছে। আরও পড়ুন: Ram Mandir Song In Delhi Metro: রাম মন্দিরের স্মরণে মেট্রোয় গান ধরেছেন ২ যুবক, মোহিত যাত্রীরা, দেখুন ভিডিয়ো
(The above story first appeared on LatestLY on Dec 27, 2023 07:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

