Rahul Gandhi: 'আমি নিশ্চিত আপনি আমাদের কথা বলতে দেবেন', অধিবেশনে অধ্যক্ষকে বললেন রাহুল গান্ধী

Rahul Gandhi: 'আমি নিশ্চিত আপনি আমাদের কথা বলতে দেবেন', অধিবেশনে অধ্যক্ষকে বললেন রাহুল গান্ধী
Rahul Gandhi (Photo Credit: ANI/Twitter)

বুধবার লোকসভার (Loksabha) অধ্যক্ষ নির্বাচিত হন ওম বিড়লা (Om Birla)। নয়া অধ্যক্ষ নির্বাচনের পর ওম বিড়লা যাতে বিরোধীদের কথা বলতে দেন, সেই আবেদন জানালেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা বলেন, লোকসভায় বিরোধীদের কণ্ঠস্বর যাতে দমানো না হয়,সে বিষয়ে অধ্যক্ষ নজর রাখুন। কতটা দক্ষভাবে অধ্যক্ষ লোকসভার অধিবেশন পরিচালনা করলেন, তা দেখার বিষয় নয়। লোকসভার অধিবেশনে ভারতের মানুষের কণ্ঠস্বর হয়ে কে কতটা কথা বলত পারছেন, কতটা বলতে দেওয়া হচ্ছে, সেটাই লক্ষ্যনীয় বলেও মন্তব্য করেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। পাশাপাশি এবারের লোকসভা নির্বাচনে ভারতের সাধারণ মানুষ প্রমাণ করেছেন যে বিরোধী দলগুলি দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলুক। ভারতের সংবিধান রক্ষা করুকষ এমনও মন্তব্য করতে শোনা যায় রায়বেরিলির কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে।

আরও পড়ুন: Akhilesh Yadav On Om Birla: সরকারপক্ষের পাশাপাশি বিরোধীদের প্রতি 'সুনজর' দেওয়ার আবেদন অধ্যক্ষকে, ওম বিড়লাকে কী বললেন অখিলেশ

শুনুন কী বললেন রাহুল গান্ধী...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 26, 2024 01:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).