Akhilesh Yadav On Om Birla: সরকারপক্ষের পাশাপাশি বিরোধীদের প্রতি 'সুনজর' দেওয়ার আবেদন অধ্যক্ষকে, ওম বিড়লাকে কী বললেন অখিলেশ
লোকসভার অধ্যক্ষ পদে নির্বাচিত হতেই ওম বিড়লাকে শুভেচ্ছা জানান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। সমাজবাদী পার্টির সাংসদ বলেন, অধ্যক্ষ পদের এক পৃথক গরিমা রয়েছে। তাই ওম বিড়লা (Om Birla) যাতে কোনও ধরনের বিভেদ না করেন সরকারপক্ষ এবং বিরোধীদের মাঝে সেই আবেদন জানান উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কোনও জনপ্রতিনিধির কণ্ঠস্বর যাতে বন্ধ করা না হয় এবং কাউকে বহিষ্কার করা না হয়, সেদিকে নজর রাখার আবেদন অধ্যক্ষের কাছে জানান অখিলেশ যাদব। সরকার পক্ষের প্রতি যেমন সুনজর থাকবে, তেমনি বিরোধীরাও যাতে যোগ্য সম্মান পান এবং লোকসভায় কথা বলার সুযোগ পান, সে বিষয়ে অধ্যক্ষ ওম বিড়লাকে আবেদন জানান অখিলেশ যাদব।
আরও পড়ুন: Lok Sabha Speaker: লোকসভার স্পিকার পিদে নির্বাচিত হলেন ওম বিড়লা
শুনুন কী বললেন অখিলেশ যাদব...
#WATCH | SP chief Akhilesh Yadav says, "...I congratulate you and extend you best wishes on behalf of all my colleagues. The post that you are occupying has glorious traditions attached to it. We believe that this will continue without any discrimination and as Lok Sabha Speaker… pic.twitter.com/bvtyX892Ib
— ANI (@ANI) June 26, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 26, 2024 12:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

