Chhattisgarh IED Blast: ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা, বিস্ফোরণে মৃত্যু পুলিশ অফিসারের, আহত আরও ২

সেইসময় আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে মৃত্যু হয় ওই পুলিশ অফিসারের।

Chhattisgarh IED Blast: ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা, বিস্ফোরণে মৃত্যু পুলিশ অফিসারের, আহত আরও ২
আকাশ রাও গিরিপুঞ্জে (ছবিঃX)

নয়াদিল্লিঃ ছত্তিশগড়ে (Chhattisgarh)ফের মাওবাদী হামলা। বিস্ফোরণে (IED Blast) মৃত্যু অতিরিক্ত পুলিশ (Police) সুপার পদমর্যাদার অফিসারের। আহত আরও দুই পুলিশকর্মী। সোমবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের সুকমায়। নিহত পুলিশ অফিসারের নাম আকাশ রাও গিরিপুঞ্জে। কমা জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন তিনি। এক মাওবাদী নেতার মৃত্যুর প্রতিবাদে আগামী ১০ জুন ভারত বনধের ডাক দিয়েছে মাওবাদী সংগঠন। এই আবহে এলাকায় টহলদারিতেঁ বেড়িয়েছিল পুলিশ বাহিনী।সেইসময় আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে মৃত্যু হয় ওই পুলিশ অফিসারের। আহত হন দুই পুলিশকর্মী। জখম দুই পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশবাহিনী।

ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা, বিস্ফোরণে মৃত্যু পুলিশ অফিসারের, আহত আরও ২

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 09, 2025 02:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).