লোকসভায় হেনস্থার মুখে পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদদের (TMC MP)। শতাব্দী রায় (Satabdi Roy), মিতালি বাগদের ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপির কিরণ রিজিজু এবং রভনীত বিট্টু তৃণমূলের মহিলা সাংসদের হেনস্থা করেছেন বলে অভিযোগ।
সংসদের বাইরে এসে মিতালি বাগ (Mitali Bag)অভিযোগ করেন, বিলের বিরুদ্ধে যখন তাঁরা প্রতিবাদ করছিলেন, সেই সময় বিজেপি সাংসদরা তাঁদের হেনস্থা করেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু এবং রভনীত বিট্টু তাঁদের ধাক্কা দেন। হেনস্থা করেন বলে অভিযোগ মিতালি বাগের। এমনকী কিরণ রিজিজুএবং রভনীত বিট্টুর ধাক্কায় তাঁর হাত খানিকটা কেটেও গিয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস সাংসদ।
যেভাবে বিজেপির মন্ত্রীরা তাঁদের উপর হামলা চালান, তা অত্যন্ত লজ্জাজনক এবং অপমানজনক বলে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদ। মহিলাদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, তার জন্য ধিক্কার বলেও মন্তব্য করেন মিতালি বাগ। এমনকী যাঁরা হামলা চালান, তাঁদের 'হিংস্র জন্তুর' সঙ্গেও তুলনা করেন মিতালি বাগ।
শুনুন কী বললেন তৃণমূল কংগ্রেস সাংসদ...
#WATCH | Delhi | TMC MP Mitali Bagh says, "While we were protesting against the bill, Union Ministers Ravneet Singh Bittu and Kiren Rijiju attacked me, they pushed me...This is condemnable..." pic.twitter.com/5MSkVPAGqD
— ANI (@ANI) August 20, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)