Cash For Query: খারিজ হবে মহুয়া মৈত্রের সাংসদ পদ? মঙ্গলবার বৈঠকে বসছে সংসদের এথিকস কমিটি

সংসদে টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। গত ২ তারিখ লোকসভার এথিকস কমিটির সামনে হাজির হয়ে এই বিষয়ে কথা বলতে গেছিলেন মহুয়া মৈত্র।

Cash For Query: খারিজ হবে মহুয়া মৈত্রের সাংসদ পদ? মঙ্গলবার বৈঠকে বসছে সংসদের এথিকস কমিটি
Photo Credits: ANI

সংসদে টাকা নিয়ে প্রশ্ন (Cash for query) করার অভিযোগ উঠেছে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র (TMC MP Mahua Moitra)। গত ২ তারিখ লোকসভার এথিকস কমিটির (Lok Sabha Ethics Committee) সামনে হাজির হয়ে এই বিষয়ে কথা বলতে গেছিলেন মহুয়া মৈত্র। সেখানে তাঁকে অশালীন প্রশ্ন করা হয়েছে বলে অভিযোগ তৃণমূল সাংসদের।

রবিবার বিকেলে জানা গেল, মহুয়া মৈত্রের বিষয় নিয়ে আগামী ৭ নভেম্বর বৈঠকে বসছে সংসদের এথিকস কমিটি। বৈঠকের আলোচ্যসূচি হল মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগের খসড়া প্রতিবেদনটি (Draft Report) বিবেচনা করা এবং গ্রহণ করা। আরও পড়ুন: Punjab Accident Video: বিয়ে করতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত বর-সহ ৪, দুর্ঘটনাস্থলের ভিডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 05, 2023 04:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).