Punjab Accident Video: বিয়ে করতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত বর-সহ ৪, দুর্ঘটনাস্থলের ভিডিয়ো
বিয়ে করতে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার ফলে প্রাণ হারাল বর-সহ ৪ জন। রবিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের মোগা জেলার।
মোগা: বিয়ে করতে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার ফলে প্রাণ হারাল বর-সহ ৪ জন। রবিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের (Punjab) মোগা (Moga) জেলার।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোগা জেলায় বিয়ের অনুষ্ঠানের স্থানে বাড়ির লোকেদের নিয়ে একটি গাড়ি (Car) করে যাচ্ছিল বর। রাস্তায় একজায়গা দাঁড়িয়ে থাকা একটি লরির (Truck) পিছনে আচমকা সজোরে এসে ধাক্কা মারে তাদের গাড়ি। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু (death) হয় বর (Groom)-সহ তিনজনের। জখমদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখানে আরেকজন মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৪ বছরের একটি শিশুও আছে। দুর্ঘটনাস্থলে ভিডিয়োতে বরের গাড়ি হাল দেখে দুর্ঘটনার ভয়াবহতার কথা ভেবে চমকে উঠেছেন নেটিজেনরা। আরও পড়ুন: Uttar Pardesh: মেয়েকে ট্রেনে তুলতে গিয়ে ট্রেনেই কাটা পড়ে মৃত্যু হল বাবার, দেখুন প্ল্যাটফর্মের সিসিটিভি ফুটেজ
দেখুন ভিডিয়ো:
Tragic news: The groom’s car met with an accident in Moga while he was on his way to his wedding. The Baraat was coming from Fazilka, and on the way, the car collided with a truck that was parked on the roadside. Four people, including the groom, his brother-in-law,… pic.twitter.com/i79XHLUvqf
— Gagandeep Singh (@Gagan4344) November 5, 2023
(The above story first appeared on LatestLY on Nov 05, 2023 04:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

