Pathaan: 'পাঠান' দেখছেন প্রধানমন্ত্রী মোদী, ভাইরাল ভুয়ো ভিডিয়ো

Pathaan: 'পাঠান' দেখছেন প্রধানমন্ত্রী মোদী, ভাইরাল ভুয়ো ভিডিয়ো
Narendra Modi (Photo Credit: Video Screen Grab)

পাঠান (Pathaan) মুক্তি পেয়েছে গোটা দেশ জুড়ে। গেরুয়া বিকিনি বিতর্ক থেকে পাঠানের প্রদর্শন বনধে দেশের একাধিক রাজ্যে যখন বিক্ষোভ শুরু হয়, সেই সময় একটি ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল শুরু হয়েছে।  যে ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নিজের অফিসে পাঠান দেখছেন। ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।  তবে প্রধানমন্ত্রী পাঠান দেখছেন, এই ভিডিয়োটি একেবারেই সত্যি নয়।  তা তৈরি করা হয়েছে বলে জানা যায়। তবে 'ফেক' ভিডিয়ো হলেও, তার ভিউজ বাড়ছে হু হু করে।  ইতিমধ্যেই ভিডিয়োটি ৪৬ হাজার ভিউজ পার করে ফেলেছে। গত ১৮ জানুয়ারি এই ভিডিয়োটি পোস্ট করা হয়।  অর্থাৎ পাঠান মুক্তির আগেই। পাশাপাশি ভিডিয়োটি যে পুরো ভুয়ো, তা স্পষ্ট। দেখুন সেই ভিডিয়ো...

আরও পড়ুন: Pathaan: 'পাঠান' ঘিরে বিক্ষোভ হিন্দুত্ববাদী সংগঠনের, কর্ণাটকে আটক ৩০

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 25, 2023 05:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).