Train Derailment: গাজিয়াবাদে লাইনচ্যুত ট্রেনের উদ্ধারের কাজ শেষ পর্যায়ে
দিল্লি-গাজিয়াবাদের মধ্যে চলাচলকারী একটি ট্রেন শিবাজী ব্রিজের কাছে লাইনচ্যুত হল।
Train Derailment: গতকাল, বৃহস্পতিবার দেশের ইতিহাসে অন্যতম সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা হয় আমেদাবাদে। আর এদিন ট্রেন দুর্ঘটনা। দিল্লির নিজামুদ্দিন (Delhi)-গাজিয়াবাদের (Gaziabad) মধ্যে চলাচলকারী একটি লোকাল ট্রেন শিবাজী ব্রিজ স্টেশনের (Shivaji Bridge station) কাছে লাইনচ্যুত হল। নিজামুদ্দিন থেকে নাজিমাদ্দিনের মধ্যে চলাচলকারী ৬৪৪১৯ নম্বরের ট্রেনের চার নম্বর বগিটি লাইনচ্য়ুত হয়ে যায়। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হননি। লাইন মেরামতের কাজ চলছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ট্রেনটির চালকের সঙ্গে রেল কর্তৃপক্ষের কথা হয়েছে বলে জানা গিয়েছে।
লাইনচ্যুত বগিটিকে লাইনে তুলতে রেল কর্মীরা দিল্লি থেকে আসেন। রেল পরিষেবা স্বাভাবিক করার কাজ শেষের পথে।
দেখুন খবরটি
📢 Train No. 64419 from Hazrat Nizamuddin to Ghaziabad DERAILED near Shivaji Bridge station. Fourth coach jumped the tracks 😳
What an unfortunate day, back-to-back tragedies. Prayers for everyone’s safety and recovery. 🙏🏼
— The Analyzer (News Updates🗞️) (@Indian_Analyzer) June 12, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

