Parliament Monsoon Session: বিভিন্ন রাজ্যে বিরোধীরা একে অপরের বিরুদ্ধে লড়ছে, ইন্ডিয়া জোটকে কটাক্ষ নির্মলার

Parliament Monsoon Session: বিভিন্ন রাজ্যে বিরোধীরা একে অপরের বিরুদ্ধে লড়ছে, ইন্ডিয়া জোটকে কটাক্ষ নির্মলার
Nirmala Sitharaman (Photo Credit: ANI/Twitter)

সংসদে বাদল অধিবেশন চলছে পুরোদমে। বাদল অধিবেশনে মণিপুর নিয়ে বিরোধীদের নিশানায় কেন্দ্রীয় সরকার। বাদল অধিবেশনের মাঝে বুধবার সংসদে হাজির হন রাহুল গান্ধী। সেখানেই তিনি মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একের পর এক কটাক্ষ করেন। রাহুল গান্ধীর বক্তব্য নিয়ে যখন সংসদ তেতে রয়েছে, সেই সময় বৃহস্পতিবার বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের আগে বিরোধীদের একহাত নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নির্মলা বলেন, ইউপিএ-র অর্থ পরিবারতন্ত্র। এরপরই তিনি বলেন, বিরোধীদের ইন্ডিয়া জোট একে অপরের বিরুদ্ধে লড়ছে বিভিন্ন রাজ্যে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 10, 2023 01:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).