Omar Abdullah: ফারুক আবদুল্লা নন, গান্ডেরবাল থেকে লড়বেন ছেলে ওমরই
ভূ স্বর্গের ভোটে কংগ্রেস ও এনসি-র মধ্যে আসন সমঝোতা প্রায় পাকা হয়ে গিয়েছে। এমন কথা জানিয়েছেন ওমর আবদুল্লাও।
ফারুক আবদুল্লা নন, জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে গান্ডেরবাল কেন্দ্র থেকে লড়বেন ওমর আবদুল্লা। এর আগে জম্মু-কাশ্মীর ন্যাশানল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লা ঘোষণা করেছিলেন, গান্ডেরবাল থেকে তিনি লড়বেন, আর তারপর জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পেলে ইস্তফা দেবেন, আর তাঁর বদলে সেখানে দাঁড়াবেন ছেলে ওমর আবদুল্লা। কিন্তু ৮৬ বছরের ফারুক শেষ অবধি এবার ভোটে লড়ছেন না।
এদিকে, ভূ স্বর্গের ভোটে কংগ্রেস ও এনসি-র মধ্যে আসন সমঝোতা প্রায় পাকা হয়ে গিয়েছে। এমন কথা জানিয়েছেন ওমর আবদুল্লাও। ৯০টি আসনের মধ্যে ৫০টি-তে লড়বেন এনসি আর বাকি ৪০টি-তে কংগ্রেস। কাশ্মীরের কিছু আসনে ছাড়া বাকি রাজ্যে দুই দলের আসন সমঝোতা নিশ্চিত হয়ে গিয়েছে। ভোটে জিতলে সংবিধানের ৩৭০ আবার ফেরানো হবে বলে নিজেদের ইস্তেহারে ঘোষণা করেছে ন্যাশানাল কনফারেন্স। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবশ্য দাবি করেছেন, সেটা আর কখনই করা সম্ভাব নয়।
দেখুন খবরটি
https://t.co/rJwsTspfBz pic.twitter.com/qMcGm50lCv
— NDTV News feed (@ndtvfeed) August 25, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 25, 2024 03:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

