Odisha CM Oath Ceremony: ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে আজ শপথ গ্রহণ মোহন চরণ মাঝি-র , ভুবনেশ্বরে চলছে শেষ বেলার প্রস্তুতি (দেখুন ভিডিও)
ভুবনেশ্বরে শপথ গ্রহণ অনুষ্ঠানে আজ উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির অন্যান্য নেতারা।
আজ ওড়িশার নব নির্বাচিত মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন মোহন চরণ মাঝি।বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক রাজনাথ সিং এবং ভূপেন্দর যাদব এর তত্ত্বাবধানে বিজেপি বিধায়কদের বৈঠকে কেওনঝাড় থেকে নির্বাচিত বিধায়ককে মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়। তাঁর সঙ্গে ছয়বারের বিধায়ক কনক বর্ধন সিং দেও এবং প্রবতী পারিদা উপমুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। ভুবনেশ্বরে শপথ গ্রহণ অনুষ্ঠানে আজ উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির অন্যান্য নেতারা। ওড়িশা বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিজেপির রাজ্য ইউনিট নতুন মুখ্যমন্ত্রী হিসাবে মোহন চরণ মাঝির শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে।
রীতি অনুসারে, ভগবান জগন্নাথদেবকে শপথ গ্রহণের প্রথম আমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। এছাড়া প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককেও শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি।দেখুন শেষ মুহুর্তের প্রস্তুতির ভিডিও-
#WATCH | Preparations underway in Bhubaneswar for the swearing-in ceremony of Odisha CM-designate Mohan Charan Majhi.
PM Modi, Union HM Amit Shah, Defence Minister Rajnath Singh and other leaders of the BJP will attend the swearing-in ceremony. pic.twitter.com/FZ7tHAxXAT
— ANI (@ANI) June 12, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 12, 2024 09:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

