Bhubaneswar Fire: ভুবনেশ্বরের সবজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১১টি ইঞ্জিন
ভরদুপুরে সবজি বাজারে লাগল আগুন। বুধবার ঘটনাটি ঘটেছে ভুবনেশ্বরের ইউনিট ১ সবজি মার্কেটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ১১টি ইঞ্জিন।
ভরদুপুরে সবজি বাজারে লাগল আগুন। বুধবার ঘটনাটি ঘটেছে ভুবনেশ্বরের (Bhubaneswar) ইউনিট ১ সবজি মার্কেটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ১১টি ইঞ্জিন। কয়েকঘন্টার চেষ্টায় আগুন আসে নিয়ন্ত্রণে। যদিও আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। দমকলসূত্রে খবর, এদিন দুপুর ২টো ৪০ নাগাদ বাজারে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে দমকলের ৫টি ইঞ্জিন, পরে আরও ৬টি ইঞ্জিন পাঠানো হয়। এদিকে অগ্নিকাণ্ডের জেরে ভষ্মীভূত হয়ে যায় ২০টি দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। সেই সঙ্গে অগ্নিকাণ্ডেরও আসল কারণ এখনও স্পষ্ট নয়।
দেখুন ভিডিয়ো
#WATCH | Bhubaneswar, Odisha: 11 Fire tenders were deployed as a massive fire gutted 20 shops at Unit-1 Vegetable Market.
Chief Fire Officer, Odisha, Ramesh Chandra Majhi says, "The unit 1 market of Bhubaneswar in Odisha falls under the jurisdiction of the Capital Police… pic.twitter.com/VGq1ENwRSb
— ANI (@ANI) October 22, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 22, 2025 08:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

