Nuh Violence: রবিবারের সংঘর্ষের পর থমথমে হরিয়ানার নুহ এলাকা, ১৪৪ ধারা জারি সহ বন্ধ ইন্টারনেট পরিষেবা (দেখুন ভিডিও)

গত ৩১ শে জুলাই (রবিবার) আচমকা উত্তপ্ত হয়ে ওঠে হরিয়ানার পরিস্থিতি। বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত একটি ধর্মীয় মিছিল আটকে দেওয়ার অভিযোগ ওঠে একদল যুবকের বিরুদ্ধে। তাঁরা মিছিল লক্ষ্য করে পাথর ছোড়ে বলেও অভিযোগ। এর পরেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

Nuh Violence: রবিবারের সংঘর্ষের পর থমথমে হরিয়ানার নুহ এলাকা, ১৪৪ ধারা জারি সহ বন্ধ ইন্টারনেট পরিষেবা (দেখুন ভিডিও)
Nuh Morning Visual Photo Credit: Twitter@ANI

হরিয়ানার গুরুগ্রাম সংলগ্ন নূহ এলাকায় সোমবারের সংঘর্ষের পর এখনও থম্থমে গোটা এলাকা।  ইতিমধ্যেই ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবাও। এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী।

গত ৩১ শে জুলাই (রবিবার) আচমকা উত্তপ্ত হয়ে ওঠে হরিয়ানার পরিস্থিতি। বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত একটি ধর্মীয় মিছিল আটকে দেওয়ার অভিযোগ ওঠে একদল যুবকের বিরুদ্ধে। তাঁরা মিছিল লক্ষ্য করে পাথর ছোড়ে বলেও অভিযোগ। এর পরেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাসের পাশাপাশি শূন্যে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বজরং দলের এক কর্মী সোশ্যাল মিডিয়ায় একটি আপত্তিকর ভিডিও পোস্ট করেছিলেন। তার জেরেই এই সংঘর্ষ। শেষ পাওয়া খবর অনুযায়ী সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে তিন জনের। তাদের মধ্যে দুজন হোমগার্ড। জখম হয়েছেন অন্তত ৪৫ জন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 02, 2023 08:42 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).