Nipah Virus Scare In Kerala: কেরলে আতঙ্ক ছড়াচ্ছে নিপা ভাইরাস, সংক্রমণ প্রতিরোধে অতি সক্রিয় স্বাস্থ্য দফতর

Nipah Virus Scare In Kerala: কেরলে আতঙ্ক ছড়াচ্ছে নিপা ভাইরাস, সংক্রমণ প্রতিরোধে অতি সক্রিয় স্বাস্থ্য দফতর
Virus, Representational Image (Photo Credit: File Photo)

নিপা ভাইরাস ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে কেরলে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, NIV Pune-র সদস্য কোজিকোড়ে হাজির হচ্ছেন।  নিপা ভাইরাসের সংক্রমণ রোধ করতে মোবাইল ল্যাবরেটরি তৈরি করা হবে। চেন্নাই থেকেও একটি দল আসছে। সংক্রমণ প্রতিরোধ করতে সমস্ত ধরনের ব্যবস্থা করা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে। আর কেউ যাতে কোনওভাবে নিপা ভাইরাসে আক্রান্ত না হন, তার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে বলে আশ্বাস দেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী।  প্রসঙ্গত কেরলে ২ জন নিপা ভাইরাসে আক্রান্ত বলে জানানো হয়।  যা নিয়ে ইতিমধ্যেই কেরলের মাল্লাপুরম এবং কোজিকোড়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 13, 2023 11:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).