Nikki Yadav Murder: লিভ ইন সম্পর্কে নিরাপদ নয় মেয়েরা, মত জাতীয় মহিলা কমিশনের

Nikki Yadav Murder: লিভ ইন সম্পর্কে নিরাপদ নয় মেয়েরা, মত জাতীয় মহিলা কমিশনের
NCW Head On Nikki Yadav Murder (Photo Credit: Instagram/Twitter/ANI)

নিকি যাদব (Nikki Yadav) খুনে এবার পুলিশের কাছে রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন।  লিভ ইন সম্পর্কে মেয়েরা একেরবারেই নিরাপদ নন। এমনই মন্তব্য করলেন জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা। তিনি বলেন, পরিবারও সমানভাবে দায়ি এই ধরনের ঘটনায়। মেয়েদের যদি নিজেদের সঙ্গী পছন্দের অনুমতি দিত পরিবার, তাহলে এই ধরনের ঘটনা কমানো যেত বলে মন্তব্য করেন রেখা শর্মা। পাশাপাশি তিনি আরও জানান, পুলিশের কাছে নিকি যাদব খুনের রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে উপযুক্ত সমস্ত পদক্ষেপ করা হবে বলেও জানান জাতীয় মহিলা কমিশনের প্রধান। প্রসঙ্গত ১০ ফেব্রুয়ারি লিভ ইন পার্টনার সাহিল গেহলটের (Sahil Gehlot) হাতে খুন হন তার ৪ বছরের সঙ্গী নিকি যাদব।

আরও পড়ুন: Delhi Murder: দিনের আলোয় প্রকাশ্যে নিকিকে খুন করে প্রমিক সাহিল, পুলিশি তথ্যে চাঞ্চল্যকর মোড়

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 16, 2023 05:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).