Lok Sabha Elections 2024: কংগ্রেসের ইস্তাহারে জ্বলজ্বল করছে দুটি মুখ, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে কারা?
ক্ষমতায় এলে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে কার মুখ দেখা যাবে সেই প্রশ্ন রাহুলকে করা হলে উত্তর 'ইন্ডিয়া' জোটের কোটে ঠেলে দেন কংগ্রেস নেতা।
লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) ১৪ দিনের মাথায় শুক্রবার ৫ এপ্রিল দিল্লিতে সাংবাদিক সম্মেলন ডেকে দলের শীর্ষ নেতৃত্ব সনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী, কেসি ভেনুগোপাল, পি চিদাম্বরমের উপস্থিতিতে দলের ইস্তাহার 'ন্যায়পত্র' প্রকাশ করল দল। কংগ্রেসের নয়া ইস্তাহারে জ্বলজ্বল করছে দুটি মুখ। রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়্গে। ক্ষমতায় এলে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে কার মুখ দেখা যাবে সেই প্রশ্ন রাহুলকে করা হলে উত্তর 'ইন্ডিয়া' জোটের কোটে ঠেলে দেন কংগ্রেস নেতা। বলেন, 'আদর্শগতভাবে এক হয়ে নির্বাচন লড়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোট। তাই ভোটে জয়ের পর প্রধানমন্ত্রী কে হবেন তা জোট শরিকরা মিলে নির্ধারণ করবে'।
দেখুন...
#WATCH | Delhi: On being asked about the PM's face, Congress MP Rahul Gandhi says "A decision has been made by the INDIA alliance that we are unitedly fighting this ideological election. After the elections, the coalition will together decide who will be the leader and the Prime… pic.twitter.com/0GwKVJuL4H
— ANI (@ANI) April 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 05, 2024 01:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

