SSC Scam: শিক্ষক দুর্নীতি কাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ১৪ দিনের ইডি হেফাজত
তৃণমূ্ল যুব নেতাকে ১৪ দিনের জন্য ইডির হেফাজতে পাঠায় আদালত। এর ফলে আগামী ৩ ফেব্রুয়ারি তাঁকে ফের আদালতে তোলা হবে।
কলকাতা: টানা ২৩ ঘণ্টার জেরার পরে শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher's recruitment Scam) কাণ্ডে অভিযুক্ত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে (TMC youth leader Kuntal Ghosh) শনিবার সকালে গ্রেফতার করে ইডি (ED)। পরে বিধাননগরে স্বাস্থ্য পরীক্ষা করে তাঁকে নিয়ে যাওয়া ব্যাঙ্কশাল আদালতে। তদন্তে অসহযোগিতা করছে অভিযোগে ওই যুব নেতাকে জেরার জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় ইডি।
তাতে সাড়া দিয়ে তৃণমূ্ল যুব নেতাকে ১৪ দিনের জন্য ইডির হেফাজতে (ED custody) পাঠায় আদালত। এর ফলে আগামী ৩ ফেব্রুয়ারি তাঁকে ফের আদালতে তোলা হবে।
TMC youth leader Kuntal Ghosh has been sent to ED custody for 14 days (till 3rd February). He was arrested today by the ED over the Teacher's recruitment Scam. https://t.co/2N4M11AOXw
— ANI (@ANI) January 21, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 21, 2023 08:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

