Tamil Nadu: ভূমিধ্বসে বিপর্যস্ত তামিলনাড়ু, নিহত ৭ জন ব্যক্তি

ভূমিধ্বসে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা শোক প্রকাশ করে প্রতিবাদ মিছিল করেছেন৷

Tamil Nadu: ভূমিধ্বসে বিপর্যস্ত তামিলনাড়ু, নিহত ৭ জন ব্যক্তি
Protest (Photo Credit: X)

নয়াদিল্লি: ঘূর্ণিঝড় ফেঙ্গলের পর প্রবল বৃষ্টির কারণে তিরুভান্নামালাইতে (Tiruvannamalai) ভূমিধ্বসের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে তামিলনাড়ুর তিরুভান্নামালাইতে দ্বিতীয় ভূমিধ্বস (Landslide) আঘাত হানে, রবিবার প্রথম ভূমিধ্বসে একটি আবাসিক ভবনে সাতজনের একটি পরিবার নিহত হন। তাদের মধ্যে শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। ভূমিধসের খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। এনডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। গতকাল দ্বিতীয় ভূমিধসের ঘটনা ঘটেছে স্থানীয় মন্দিরের কাছে। এদিনের ঘটনায় ভেঙে পড়েছে অনেক ঘরবাড়ি। প্রথম দিনের ভূমিধ্বসের ঘটনায় নিহতের পরিবারের সদস্যদরা তাঁদের আত্মীয়দের মৃত্যুর শোক প্রকাশ করে প্রতিবাদ মিছিল করেছেন৷ দেখুন ভিডিও-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 03, 2024 09:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).