Swami Vivekananda’s 163rd Birth Anniversary: স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে শৌর্য স্মারকে বিশ্বের বৃহত্তম ৩ডি রঙ্গোলি, ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব (দেখুন ভিডিও)

Swami Vivekananda’s 163rd Birth Anniversary: স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে শৌর্য স্মারকে বিশ্বের বৃহত্তম ৩ডি রঙ্গোলি, ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব (দেখুন ভিডিও)
world's largest 3D rangoli of Swamiji (Photo Credit: X@ANI)

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। স্বামীজীর জন্মদিনটি দেশ জুড়ে জাতীয় যুব দিবস হিসেবেও উদযাপিত হচ্ছে। এরই মাঝে মধ্যপ্রদেশের ভোপালের শৌর্য স্মারকে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী এবং জাতীয় যুব দিবস উপলক্ষে একটি অনন্য রঙ্গোলি তৈরি করা হয়েছে। মধ্যপ্রদেশ সরকার জানিয়েছে যে এটি বিশ্বের বৃহত্তম 3D রঙ্গোলি। ১৮ হাজার বর্গফুট জায়গায় স্বামী বিবেকানন্দের ছবি আঁকা এই রঙ্গোলি তৈরি করা হয়েছে। এটি তৈরিতে ৪ হাজার কিলো রং ব্যবহার করা হয়েছে। ইন্দোরের শিল্পী শিখা শর্মা জোশী এবং তার দল এই ৩ডি রঙ্গোলি তৈরি করতে ৪৮ ঘন্টা সময় নিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 12, 2025 01:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).