Madhya Pradesh: খেলতে গিয়ে ৬০ ফুট গভীর কূপে এক শিশু, এনডিআরএফ ও প্রশাসনের উদ্যোগে চলছে উদ্ধারকার্য
বিদিশার এএসপি সমীর যাদব জানিয়েছেন- বোরওয়েলের সমান্তরাল খননের কাজ শেষ। এনডিআরএফ এখন তাদের সঙ্গে একটি টানেল তৈরি করবে। শিশুকে নিরাপদে রাখার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে তার পরে টানেল তৈরি করা হবে।
মধ্যপ্রদেশের বিদিশায় গতকাল খেলতে গিয়ে ৬০ ফুট গভীর কূপে পড়ে যায় লোকেশ নামে একটি ছেলে। লোকেশকে উদ্ধার করার জন্য স্থানীয় প্রশাসন ও এন ডি আর এফ উদ্যোগে চলছে অপারেশন। জানা গেছে সেই ছেলেটি ৪৩ ফুট গভীরে গিয়ে আটকে গেছে।
বিদিশার এএসপি সমীর যাদব জানিয়েছেন- বোরওয়েলের সমান্তরাল খননের কাজ শেষ। এনডিআরএফ এখন তাদের সঙ্গে একটি টানেল তৈরি করবে। শিশুকে নিরাপদে রাখার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে তার পরে টানেল তৈরি করা হবে। এনডিআরএফ বলছে, অপারেশন করতে আরও 1.5-2 ঘণ্টা সময় লাগতে পারে। চিকিৎসকের দল শিশুটিকে পর্যবেক্ষণ করছে।
Madhya Pradesh | Operation underway to rescue a boy, Lokesh who fell into a 60 feet deep borewell and got stuck at 43 feet yesterday in Vidisha. pic.twitter.com/eG6ySubLmm
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) March 15, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 15, 2023 09:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

