Madhya Pradesh: মূত্রত্যাগ কান্ডের পর আদিবাসী যুবক দশমত রাওয়াতকে নিয়ে বৃক্ষরোপন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের (দেখুন ভিডিও)

মধ্যপ্রদেশের সিধি জেলায় আদিবাসী যুবক দশমত রাওয়াতের গায়ে মূত্রত্যাগের জেরে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা প্রভেশ শুক্লাকে। মঙ্গলবার (৫ জুলাই) রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

Madhya Pradesh: মূত্রত্যাগ কান্ডের পর আদিবাসী যুবক দশমত রাওয়াতকে নিয়ে বৃক্ষরোপন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের (দেখুন ভিডিও)
Chief Minister Shivraj Singh Chouhan Plantation Photo Credit: Twitter@ANI

মধ্যপ্রদেশের সিধি জেলায় আদিবাসী যুবক দশমত রাওয়াতের গায়ে মূত্রত্যাগের জেরে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা প্রভেশ শুক্লাকে। মঙ্গলবার (৫ জুলাই) রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। প্রভেশের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪, ৫০৪ এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।এরপর গতকাল স্থানীয় প্রশাসন তার অবৈধ নির্মাণ ভেঙে দেয়।

আজ সকালে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান শিকার দশমত রাওয়াতের সঙ্গে ভোপালের স্মার্ট সিটি পার্ক পরিদর্শনে যান এবং সেখানে চারা রোপণ করতেও দেখা যায় তাঁকে। এরপর তাঁকে দশমতের পা ধুঁইয়ে দিতেও দেখা যায়।

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 06, 2023 01:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).