Sidhu Moose Wala: নবজাতকে কোলে নিতেই খুশির বাঁধ ভাঙল, প্রয়াত সিধু মুসেওয়ালার মা-বাবার ঘরে পুত্র সন্তান, দেখুন হাসপাতালের ভিডিয়ো

সিধুই ছিল তাঁর বাবা মায়ের একমাত্র সন্তান। সন্তানকে হারিয়ে তাই ফের বাবা-মা হওয়ার পরিকল্পনা করেন ৫৮ বছরের চরণ এবং ৬০ বছরের বলকউর।

Sidhu Moose Wala: নবজাতকে কোলে নিতেই খুশির বাঁধ ভাঙল, প্রয়াত সিধু মুসেওয়ালার মা-বাবার ঘরে পুত্র সন্তান, দেখুন হাসপাতালের ভিডিয়ো
Sidhu Moose Wala's parents hold newborn (Photo Credits: X)

পুত্র সন্তানের জন্ম দিয়েছেন প্রয়াত গায়ক সিধু মুসেওয়ালার (Sidhu Moose Wala) মা চরণ কউর। রবিবার সন্তান জন্মের সংবাদ দেশবাসীর সঙ্গে ভাগ করে নিয়েছেন সিধুর বাবা বলকউর। সিধুই ছিল তাঁর বাবা মায়ের একমাত্র সন্তান। যাকে ২০২২ সালে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল দুষ্কৃতীরা। একমাত্র সন্তানকে হারিয়ে তাই ফের বাবা-মা হওয়ার পরিকল্পনা করেন ৫৮ বছরের চরণ এবং ৬০ বছরের বলকউর। পুত্র সন্তান জন্মের পর হাসপাতালের একটি ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। সদ্যজাত ছেলেকে কোলে তুলে নিলেন বলকউর। সন্তানের মুখ দেখলেন মা। এক সন্তানকে হারিয়ে দ্বিতীয় সন্তানের জন্ম হওয়ায় খুশির বাঁধ ভেঙেছে প্রয়াত গায়কের প্রবীণ বাবা-মায়ের।

দেখুন হাসপাতালের ভিডিয়ো...  

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 17, 2024 01:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).