RG Kar Case: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের লাইভ সম্প্রচার না হলে নবান্ন সভাঘরে প্রবেশ নয়, জানালেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা

RG Kar Case: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের লাইভ সম্প্রচার না হলে নবান্ন সভাঘরে প্রবেশ নয়, জানালেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা
Nabanna (Photo Credit: ANI/X)

জুনিয়র ডাক্তাররা (Junior Doctors) পৌঁছে গিয়েছেন নবান্নে (Nabanna)। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে বৈঠকের জন্য নবান্ন সভাঘরে সামনে হাজির জুনিয়র চিকিৎসকরা। তবে এখনও নবান্ন সভাঘরে প্রবেশ করতে পারেননি জুনিয়র চিকিৎসকদের ৩০ জনের প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে চিকিৎসকদের ৩০ জনের প্রতিনিধি দলকে নবান্ন সভাঘরে প্রবেশের অনুমতি দেওয়া হলেও, দ্বিতীয় শর্তে এখনও রাজি নয় প্রশাসন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের যে বৈঠক হবে, তার লাইভ সম্প্রচার করা যাবে না বলেই প্রশাসনের তরফে জানানো হয়। অন্যদিকে বৈঠকের লাইভ সম্প্রচার না হলে, চিকিৎসকরা সেখানে থাকবেন না। বৈঠক করবেন না মুখ্যমন্ত্রীর সঙ্গে। প্রয়োজনে তাঁরা বাসে করে ফের স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান বিক্ষোভ চলছে, সেখানে ফিরে যাবেন বলে সিদ্ধান্ত নেন জুনিয়র চিকিৎসকরা। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী অনুমতি দিলে তবেই নবান্ন সভাঘরে বৈঠকের লাইভ সম্প্রচার সম্ভব বলে খবর।

আরও পড়ুন: RG Kar Case: নবান্নে পৌঁছে গেলেন জুনিয়র ডাক্তাররা, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য হাজির ৩০ জনের প্রতিনিধি দল

নবান্নে পৌঁছে গিয়েছেন জুনিয়র ডাক্তাররা....

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 12, 2024 05:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).