Bharat Jodo Nyay Yatra: অসমে ফের বিক্ষোভের মুখে কংগ্রেসের ন্যায় যাত্রা, 'গো ব্যাক' স্লোগানের মাঝে নিরাপত্তা বাহিনী সরাল রাহুলকে

'রাহুল গান্ধী গো ব্যাক' স্লোগান তুলে পথে নেমেছেন তাঁরা। তড়িঘড়ি নিরাপত্তা বাহিনীর সহায়তায় ঘটনাস্থল থেকে সরানো হয়েছে রাহুলকে।

Bharat Jodo Nyay Yatra: অসমে ফের বিক্ষোভের মুখে কংগ্রেসের ন্যায় যাত্রা, 'গো ব্যাক' স্লোগানের মাঝে নিরাপত্তা বাহিনী সরাল রাহুলকে
Bharat Jodo Nyay Yatra (Photo Credits: ANI)

অসমে (Assam) ফের বিক্ষোভের মুখে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra)। একই দিনে পর পর দুবার। রবিবার বেলায় অসমের জুমুগুরিহাটে কংগ্রেসের (Congress) জনসংযোগ যাত্রার উপর বিজেপির ঝান্ডাধারী একদল দুষ্কৃতী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সন্ধে গড়াতে না গড়াতে ফের বিক্ষোভের মুখে পড়ল যাত্রা। নগাঁওয়ের আমবাগান এলাকায় রাহুল গান্ধীর (Rahul Gandhi) যাত্রা ঘিরে প্রতিবাদী মিছিল করতে দেখা গিয়েছে একদল ব্যক্তিকে। 'রাহুল গান্ধী গো ব্যাক' স্লোগান তুলে পথে নেমেছেন তাঁরা। তড়িঘড়ি নিরাপত্তা বাহিনীর সহায়তায় ঘটনাস্থল থেকে সরানো হয়েছে রাহুলকে।

আরও পড়ুনঃ অসমে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রার ওপর হামলা, হিমন্ত বিশ্বশর্মার রাজ্যে রক্তারক্তি কাণ্ড

অসমে ফের বিক্ষোভের মুখে রাহুলের ন্যায় যাত্রা... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 21, 2024 09:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).