PM Narendra Modi: দুর্গাপুর সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জোরদার নিরাপত্তা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে লোকজন আসতে শুরু করেছেন।
কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) আজ দুর্গাপুর (Durgapur) সফরে আসছেন। তিনি দুপুর ২:৩৫ নাগাদ কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছাবেন, নেহরু স্টেডিয়ামে দুটি পৃথক মঞ্চে অনুষ্ঠানে অংশ নেবেন। বেলা ৩টায় তিনি ৫,০০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন, যার মধ্যে রয়েছে তেল ও গ্যাস, রেল, বিদ্যুৎ এবং সড়ক খাতের প্রকল্প। এরপর ৩:৪৫ নাগাদ তিনি বিজেপি’র জনসভায় ভাষণ দেবেন। সফর শেষে তিনি বিকেল ৫টায় দিল্লির উদ্দেশে রওনা দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগে লোকজন আসতে শুরু করেছেন, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আরও পড়ুন: Justice Yashwant Varma: ফোঁস করে উঠে সুপ্রিম কোর্টে বিচারপতি যশবন্ত ভর্মা
দুর্গাপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Durgapur, West Bengal: Ahead of Prime Minister Narendra Modi's visit, people have begun arriving and security arrangements are fully in place pic.twitter.com/LVMOS95PiJ
— IANS (@ians_india) July 18, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 18, 2025 12:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

