Jaipur Fire: জয়পুরে ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

দুর্ঘটনায় এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে, ৪১ জন দগ্ধ হয়েছেন। ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।

Jaipur Fire: জয়পুরে ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর
PM Narendra Modi (Photo Credit: X)

রাজস্থান: জয়পুরে (Jaipur) ভয়াবহ দুর্ঘটনায় এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে, আর ৪১ জন দগ্ধ হয়েছেন। ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। ভোর ৫.৪৪ মিনিটে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর একটি সিএনজি ট্যাঙ্কারে আগুন থেকে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ৩০টিরও বেশি গাড়িতে আগুন ধরে যায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী মোদী সহ বহু রাজনৈতিক নেতা এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।

দুর্ঘটনায় শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বলেছেন যে রাজস্থানের জয়পুর-আজমের হাইওয়েতে দুর্ঘটনায় মানুষের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। যারা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে। প্রত্যেক মৃতের পরিবারকে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।

ক্ষতিপূরণ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 20, 2024 03:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).