Haryana Assembly Elections 2024: দিল্লিতে বিজেপির সদর দফতরে উৎসবের মেজাজে দলীয় কর্মীরা, হরিয়ানা জয় নিয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদী
হরিয়ানায় আবারও সরকার গড়তে চলেছে বিজেপি। একাধিক আসনে ফলাফল ঘোষণা হতে শুরু করেছে এবং গতবারের থেকেও এবারে ভালো ফলাফল করতে চলেছে গেরুয়া শিবির।
হরিয়ানায় (Haryana) আবারও সরকার গড়তে চলেছে বিজেপি (Haryana)। একাধিক আসনে ফলাফল ঘোষণা হতে শুরু করেছে এবং গতবারের থেকেও এবারে ভালো ফলাফল করতে চলেছে গেরুয়া শিবির। আর সেই কারণে ইতিমধ্যেই উৎসবের মেজাজ দিল্লিতে বিজেপির সদর দফতরে। আতসবাজি ফাটিয়ে, ঢোল বাজিয়ে বিজেপির কর্মী সমর্থকেরা সেলিব্রেশন শুরু করে দিয়েছে। সূত্রের খবর, বিকেলের দিকে ফলপ্রকাশ হওয়ার পর পার্টি অফিসে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। দলীয় কর্মী সমর্থক, বিশেষ করে হরিয়ানা বিজেপি নেতৃত্ব, কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী।
#WATCH | Firecrackers being burst at the BJP headquarters in Delhi as party leaders and workers celebrate party's performance in the Haryana Assembly elections
PM Narendra Modi is likely to address the party workers here in the evening today. pic.twitter.com/21sQcUWJI9
— ANI (@ANI) October 8, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 18, 6532 05:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

