Chhattisgarh Naxals Attack: ছত্তিশগড়ে মাওবাদী হামলা, নিহত ৯ জন জওয়ান
আহত হয়েছেন আরও কয়েকজন জওয়ান, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নয়াদিল্লি: ছত্তিশগড়ে (Chhattisgarh) বোমা মেরে নিরাপত্তা বাহিনীর গাড়ি উড়িয়ে দিয়েছে মাওবাদীরা। এই হামলায় প্রাণ হারিয়েছেন ৮ জন জওয়ান ও একজন চালক। আহত হয়েছেন আরও কয়েকজন জওয়ান। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বিজাপুর জেলার কুত্রু রোডে। ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের বাহিনীতে হামলা চালানো হয়। দান্তেওয়াড়া, নারায়ণপুর এবং বিজাপুরের যৌথ অভিযানের পর জওয়ানরা ফিরছিলেন বলে সূত।
ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমণ সিং ঘটনায় শোক প্রকাশ করে বলেন, 'নকশালদের বিরুদ্ধে বড় কোনও অভিযান করলেই তারা হামলা করে। এই হামলা কাপুরুষের মতো। পিছন থেকে করে। যে জওয়ানরা শহিদ হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল।’
ছত্তিশগড়ে মাওবাদীদের বোমা হামলা
Chhattisgarh | Nine people - eight Dantewada DRG jawans and one driver, lost their lives after their vehicle was blown up by naxals through an IED blast, in Bijapur. They were returning after a joint operation of Dantewada, Narayanpur and Bijapur: IG Bastar pic.twitter.com/hqsDHnr8XT
— ANI (@ANI) January 6, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

