Karnataka: অসমে ন্যায় যাত্রার পথে কেবলই বাধা, 'রাহুল গান্ধী আগে বাড়ো' স্লোগান তুলে কর্ণাটকে মশাল মিছিল যুব কংগ্রেসের

অসমে বিজেপি সরকারের সঙ্গে কংগ্রেসের সংঘাত চরমে উঠেছে। প্রতিবাদে এবার কর্ণাটকের যুব কংগ্রেস কর্মীরা মশাল মিছিল শুরু করেছে।

Karnataka: অসমে ন্যায় যাত্রার পথে কেবলই বাধা, 'রাহুল গান্ধী আগে বাড়ো' স্লোগান তুলে কর্ণাটকে মশাল মিছিল যুব কংগ্রেসের
Karnataka Youth Congress workers torch rally (Photo Credits: ANI)

রাহুল গান্ধীর (Rahul Gandhi) ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) অসমে প্রবেশের পর থেকে একের পর এক বিক্ষোভের মুখে পড়ছে। অসমে (Assam) বিজেপি সরকারের সঙ্গে কংগ্রেসের সংঘাত চরমে উঠেছে। মঙ্গলবার ন্যায় যাত্রার গুয়াহাটি প্রবেশের পথ আটকে কংগ্রেস কর্মী সমর্থকদের উপর লাঠিচার্জ করে বিশাল পুলিশ বাহিনী। সেই প্রতিবাদে এবার কর্ণাটকের (Karnataka) যুব কংগ্রেস কর্মীরা মশাল মিছিল শুরু করেছে। 'রাহুল গান্ধী আগে বাড়ো, হাম তুমহারে সাথ হ্যায়' স্লোগান তুলে বেঙ্গালুরুর কংগ্রেস ভবন থেকে শুরু হয়েছে মিছিল।

আরও পড়ুনঃ গুয়াহাটিতে রাহুলের ন্যায় যাত্রার প্রবেশে বাধা, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ কংগ্রেস কর্মীদের, চলল লাঠিচার্জ

দেখন... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 23, 2024 07:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).