Baramulla: বারামুল্লায় এনকাউন্টার অভিযান থেকে পালাল জঙ্গিরা, উদ্ধার বিপুল পরিমাণে অস্ত্র
উপত্যকায় হামেশাই জঙ্গিদের খোঁজে অভিযান চলে। বুধবার সকালেও গোপনসূত্রে খবর পেয়ে বারামুল্লার রামপুরে অঙ্গন পাথরি এলাকায় যৌথ এনকাউন্টার অভিযানে বেরিয়েছিলেন যৌথ বাহিনী
উপত্যকায় হামেশাই জঙ্গিদের খোঁজে অভিযান চলে। বুধবার সকালেও গোপনসূত্রে খবর পেয়ে বারামুল্লার (Baramulla) রামপুরে অঙ্গন পাথরি এলাকায় যৌথ এনকাউন্টার অভিযানে বেরিয়েছিলেন জম্মু-কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনার যৌথ বাহিনী। তবে বাহিনী দেখেই পিছপা হয়ে গেল জঙ্গিরা। কার্যত অস্ত্র রেখে লুকিয়ে গা ঢাকা দিল তাঁরা। আর সেই এলাকায় তল্লাশি অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণের অস্ত্র। জানা যাচ্ছে, ৩টি একে ৪৭ রাইফেল, ১১টি একে ম্যাগজিন, ৯টি ইউবিজিএল গ্রেনেড, ২টি হ্যান্ড গ্রেনেড সহ একাধিক সরঞ্জাম। এছাড়াও বেশকিছু নথিপত্র উদ্ধার হয়েছে বলে খবর।
দেখুন পোস্ট
Baramulla, J&K | On 05 Feb 2025, based on specific input, a Joint Search Operation was launched by the Indian Army and J&K Police in the Angan Pathri area of Rampur, Baramulla. During the search, a hideout was busted along with the recovery of 3 AK Rifles, 11 AK Magazines, nine… pic.twitter.com/uhq6lo6zZZ
— ANI (@ANI) February 5, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 05, 2025 10:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

