After Pahalgam Attack, Terrorists Killed In Baramulla: পহেলগাম হামলার মাঝে বড় খবর, পরপর জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা করল সেনা, দেখুন
পহেলগামে (Pahalgam Terrorist Attack) হামলার পর ২ জঙ্গিকে খতম করল সেনা বাহিনী। পহেলগামে ভয়াবহ হামলার পর যখন ২৬ জনের মৃত্যুতে গোটা দেশ কার্যত ক্ষোভে ফুঁসে উঠছে, সেই সময় বারামুলায় ২ জঙ্গিকে গুলি করে মারেন জওয়ানরা। রিপোর্টে প্রকাশ, বুধবার বিকেলে বারামুলার (Baramulla) উরি (Uri Nala) নালা দিয়ে বেশ কয়েকজন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে। সেই সময় নিরাপত্তা রক্ষীদের গুলিতে ওই ২ জঙ্গিকে (Jammu And Kashir Terrorist Attack) খতম করা হয়। ২ জঙ্গিকে খতম করার পর উরি নালায় আর কেউ লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে জোর তল্লাশি শুরু করে সেনা বাহিনী। রিপোর্টে প্রকাশ, উরি নালায় যে ২ জঙ্গিকে খতম করা হয়, তাদের কাছ থেকে বহু অস্ত্র উদ্ধার করা হয়েছে। ফলে ওই এলাকায় সীমান্ত টপকে ভারতে ঢুকে জঙ্গিদের আরও বড় কোনও হালার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে নিরাপত্তা রক্ষীদের তরফে।
দুই জঙ্গিকে খতম করল সেনা বাহিনী...
OP TIKKA, Baramulla
On 23 Apr 2025, approximately 2-3 UI terrorists tried to infiltrate through general area Sarjeevan at Uri Nala, Baramulla, the alert tps on LC challenged and intercepted them resulting in a firefight.
Operation is in progress.#Kashmir@adgpi… pic.twitter.com/FOTXiTNYSf
— Chinar Corps - Indian Army (@ChinarcorpsIA) April 23, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 23, 2025 10:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

