Sharad Pawar: আদানি ইস্যুতে জেপিসি নিয়ে অন্য সুর পওয়ারের গলায়

আদানি স্টক ইস্যুতে ওঠা অনিয়ম, দুর্নীতিতে যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি গঠনের দাবিতে সরব হয়েছে কংগ্রেস সহ দেশের বিরোধী দলগুলি।

Sharad Pawar: আদানি ইস্যুতে জেপিসি নিয়ে অন্য সুর পওয়ারের গলায়
Sharad Pawar (Photo: ANI)

আদানি স্টক ইস্যুতে ওঠা অনিয়ম, দুর্নীতিতে যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি গঠনের দাবিতে সরব হয়েছে কংগ্রেস সহ দেশের বিরোধী দলগুলি। জেপিসি (Joint Parliamentary Committee) নিয়ে কংগ্রেস একেবারে কোমর বেঁধে দেশজুড়ে আন্দোলনে নেমেছে। কিন্তু কংগ্রেসের শরিক দল এনসিপি (NCP)-র গলায় জেপিসি নিয়ে অন্য সুর।

এনসিপি প্রধান শরদ পওয়ার বললেন, " আদানি ইস্যুতে জেপিসি তদন্ত নিয়ে আমার দলের সমর্থন আছে। কিন্তু আমি মনে করি যৌথ সংসদীয় কমিটিতে শাসক দলের প্রতিনিধিই অনেক বেশী থাকে ফলে সত্য়িটা সামনে না এসে শাসকের ইচ্ছাই বড় হয়ে যায়। তাই আমি মনে করি এই ইস্যুতে সুপ্রিম কোর্টের প্যানেলের তত্ত্বাবধনে তদন্ত হলে সত্যিটা ভালভাবে সামনে আসবে।" আরও পড়ুন-প্রতিদিন GPay, PhonePe, Paytm ও Amazon Pay-এর মাধ্যমে কত টাকা করতে পারবেন লেনদেন, জানুন বিস্তারিত

দেখুন টুইট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 08, 2023 11:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).