Tamil Nadu Rain: ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত তামিলনাড়ু, ভারী বৃষ্টিপাতের জেরে কোদাইকানালের পাহাড়ি অঞ্চলে আকস্মিক বন্যা

এখনই বৃষ্টি থেকে বিরাম নেই তামিলনাড়ুর। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২২ মে পর্যন্ত তামিলনাড়ুর বিভিন্ন জেলায় এই ভাবেই ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে।

Tamil Nadu Rain: ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত তামিলনাড়ু, ভারী বৃষ্টিপাতের জেরে কোদাইকানালের পাহাড়ি অঞ্চলে আকস্মিক বন্যা
Flood like situation in Tamil Nadu (Photo Credits: ANI)

ঘূর্ণিঝড়ের প্রভাবে অসময়ের বৃষ্টিতে ভিজছে তামিলনাড়ুর (Tamil Nadu Rain) বিভিন্ন এলাকা। গত দু-তিন দিন ধরে নাগাড়ে ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে সে রাজ্যে। অবিরাম বৃষ্টির জেরে কোদাইকানালের পাহাড়ি অঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। হু হু করে পাহাড় থেকে নামছে নদীর জল। গত শুক্রবারই টেনকাসির 'ওল্ড কোটাল্লাম' ঝরনায় বন্যা দেখা দেয়। জলপ্রপাতে পর্যটকদের প্রবেশেও নিষেধাজ্ঞা জানানো হয়েছিল। এখনই বৃষ্টি থেকে বিরাম নেই তামিলনাড়ুর। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২২ মে পর্যন্ত তামিলনাড়ুর বিভিন্ন জেলায় এই ভাবেই ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। মোট ১৯টি জেলায় লাল, কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ তীব্র তাপপ্রবাহে নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের ক্লাস বন্ধ উত্তরপ্রদেশের গাজিয়াবাদ ও নয়ডায়

ভাসছে কোদাইকানাল... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 20, 2024 07:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).