Kerala: কেরলে মর্মান্তিক দুর্ঘটনা, দুই শিশুসহ ৫ জন নিহত
আহত ব্যক্তিদের ত্রিশুর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নয়াদিল্লি: মঙ্গলবার সকালে কেরল (Kerala) ত্রিশুর জেলায় বেদনাদায়ক পথদুর্ঘটনা ঘটনা ঘটেছে। একটি দ্রুতগতীর ট্রাক ভালপাদ থানা এলাকায় রাস্তার পাশে বসবাসরত যাযাবরদের তাঁবুতে ধাক্কা মারে। দুর্ঘটনায় দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বাকি আহতদের অবস্থা আশঙ্কাজনক। ভোর সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে খবর, পাঁচজন আহত ব্যক্তিকে ত্রিশুর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের মধ্যে দুই নারী ও দুই শিশু রয়েছে। শিশুদের মধ্যে একজনের বয়স দেড় বছর এবং অন্যটির বয়স চার বছর। পুলিশ ট্রাকের চালক ও ক্লিনারকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। দেখুন-
VIDEO | Kerala: At least five people were killed and several others injured when a lorry ran over people sleeping on roadside in #Thrissur. #KeralaNews
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/8XpC6qr3fd
— Press Trust of India (@PTI_News) November 26, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 26, 2024 10:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

