Delhi Fire: ফ্ল্যাট থেকে বেরোচ্ছে আগুনের লেলিহান শিখা, দ্বারকায় বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দেখুন ভিডিয়ো
শনিবার ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দিল্লির দ্বারকা সেক্টর ফাইভে। জানা যাচ্ছে, একটি বহুতলে ৬ তলায় ঘটনাটি ঘটেছে।
শনিবার ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল দিল্লির (Delhi) দ্বারকা সেক্টর ফাইভে। জানা যাচ্ছে, একটি বহুতলে ৬ তলায় ঘটনাটি ঘটেছে। আর মুহূর্তের মধ্যে আগুন অনান্য ফ্লোরেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনীর ৫টি গাড়ি। ঘন্টাখানেকের চেষ্টায় তাঁরা আগুনও নিয়ন্ত্রণে নিয়ে আসে। যদিও আগুন কীভাবে লাগল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শট সার্কিটের কারণেই ঘটনাটি ঘটেছে। যদিও ঘটনার জেরে হতাহতের কোনও খবর নেই।
দেখুন ভিডিয়ো
VIDEO | Delhi: A fire broke out on the sixth floor of an apartment in Dwarka Sector-5 earlier today. More details are awaited.
(Full video available on PTI Videos- https://t.co/dv5TRAShcC) pic.twitter.com/FTEDmNDaV2
— Press Trust of India (@PTI_News) March 15, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 15, 2025 09:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

