'Disgusting' Farooq Abdullah: মহিলা সাংবাদিককে 'অনুপযুক্ত' প্রশ্ন জিজ্ঞাসা করার ভিডিও ভাইরাল, ফারুক আবদুল্লার সমালোচনায় বিজেপি (দেখুন ভিডিও)

এক মহিলা সাংবাদিককে অযাচিত ও অনুপযুক্ত প্রশ্ন করে শিরোনামে ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা। কাশ্মীরের রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলতে চাইলেও ফারুক বারবার ব্যক্তিগত প্রশ্ন করে অই মহিলা সাংবাদিককে বিরক্ত করতে থাকে।

'Disgusting' Farooq Abdullah: মহিলা সাংবাদিককে 'অনুপযুক্ত' প্রশ্ন জিজ্ঞাসা করার ভিডিও ভাইরাল, ফারুক আবদুল্লার সমালোচনায় বিজেপি (দেখুন ভিডিও)
Viral Video of Farooq Abdullah Photo Credit: Twitter@amitmalviya

এক মহিলা সাংবাদিককে অযাচিত ও অনুপযুক্ত প্রশ্ন করে শিরোনামে ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা। কাশ্মীরের রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলতে চাইলেও ফারুক বারবার ব্যক্তিগত প্রশ্ন করে অই মহিলা সাংবাদিককে বিরক্ত করতে থাকে। মহিলা সাংবাদিক উরফানা মুনীর (Urfana Muneer, a journalist)বিয়ে করেছেন কিনা, তাঁর পাত্র সে নিজে পছন্দ করবেন নাকি বাবা মা পছন্দ করবেন এরকম প্রশ্ন করতেও শোনা যায় তাঁকে। ওই সাংবাদিক বলার চেষ্টা করেন তিনি এখন অনেক ছোট। তাতেও কর্ণপাত করেননি কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা।

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপির নেতারা। ঘটনায় সোচ্চার হয়েছেন সংবাদ মাধ্যমের কর্মীরাও। বিজেপি নেতা অমিত মালব্য একটি টুইট করে বলেছেন-

ইন্ডিয়া জোটের প্রবীণ নেতা এবং ওমর আবদুল্লাহর পিতা ফারুক আবদুল্লাহ তাঁর জঘন্য কাজের জন্য সেরা। যদি কখনও নারীদের জন্য কর্মক্ষেত্রকে অস্বস্তিকর করে তোলার ঘটনা ঘটে থাকে, তাহলে এটাই সেরা।

দেখুন সেই টুইট-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 15, 2023 01:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).