Delhi: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও অবৈধভাবে ভারতে বসবাস চিনা নাগরিকের, গ্রেফতার দিল্লি পুলিশ
এমনতিই উত্তর-পূর্ব ভারত তথা ত্রিপুরায় এইচআইভি আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে বলে উদ্বেগপ্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
এমনতিই উত্তর-পূর্ব ভারত তথা ত্রিপুরায় এইচআইভি আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে বলে উদ্বেগপ্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই অবস্থায় শনিবার দিল্লি থেকে এক চিনা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, ওই ব্যক্তির নাম ইউ জিয়া। দীর্ঘদিন ধরেই তিনি এইচআইভিতে আক্রান্ত এবং তাঁর চিকিৎসাও চলছে। যদিও গ্রেফতারি করার কারণ তাঁর অসুস্থতা নয়। বরং এই ব্যক্তি একজন চিনা নাগরিক, যিনি ২০১৯ সাল থেকে দিল্লির শকরপুরে থাকছেন। তবে বেশ কয়েকবছর হল ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও লুকিয়ে এদেশে ছিলেন ইউ জিয়া। তাঁর ঘর থেকে উদ্ধার হয়েছে একাধিক সন্দেহজনক জিনি। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, মাদক নেওয়ার কারণেই এইচআইভিতে আক্রান্ত হয়েছে সে। আপাতত তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
Delhi Police arrested a Chinese national identified as Yu Jia who was illegally living in Delhi's Shakarpur area after his VISa had expired. During an investigation, it was found that he has been living in India since 2019. An FIR has been registered. He claimed that he was HIV…
— ANI (@ANI) July 13, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 13, 2024 06:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

