Delhi-Mumbai Akasa Air Flight: মাঝ আকাশে বিমানে বোমা হামলার হুমকি, আহমেদাবাদে জরুরি অবতারণের পর ডগ স্কোয়াড এনে চলল যাত্রীদের তল্লাশি

ক্রু সদস্য, শিশু এবং যাত্রী মিলিয়ে বিমানে মোট ১৮৬ জন ছিলেন। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে বিমানটি অবতারণ করে।

Delhi-Mumbai Akasa Air Flight: মাঝ আকাশে বিমানে বোমা হামলার হুমকি, আহমেদাবাদে জরুরি অবতারণের পর ডগ স্কোয়াড এনে চলল যাত্রীদের তল্লাশি
Akasa Flight (Photo Credits: ANI)

Delhi-Mumbai Akasa Flight: সোমবার সকালে দিল্লি থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল আকাশা এয়ারের একটি বিমান (Akasa Air Flight)। মাঝ আকাশে বোমা হামলার হুমকি মিলতেই বিমানটি ঘুরিয়ে নেওয়া হল আহমেদাবাদে (Ahmedabad)। ক্রু সদস্য, শিশু এবং যাত্রী মিলিয়ে বিমানে মোট ১৮৬ জন ছিলেন। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে বিমানটি অবতারণ করে। যাত্রীদের প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন। সংস্থার তরফে অন্য বিমানের ব্যবস্থা করে গন্তব্যে পাঠানো হয়েছে যাত্রীদের। আকাসা এয়ারের (Akasa Air) একজন মুখপাত্র জানাচ্ছেন, ক্যাপ্টেন সমস্ত প্রয়োজনীয় জরুরী প্রক্রিয়া অনুসরণ করে বিমানবন্দরে বিমানটি অবতরণ করেছিলেন। গুজরাটের বিমানবন্দরে অবতারণের পর ডগ এবং বোম্ব স্কোয়াড এনে সমস্ত যাত্রীদের ল্যাগেজ খতিয়ে দেখা হয়।

জরুরি অবতারণ... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 03, 2024 11:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).