Delhi: দিল্লির পুলিশ প্রশিক্ষণ স্কুলে সাংঘাতিক অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কয়েকশো গাড়ি

দমকল সূত্রে খবর, ভয়াবহ আগুনের জেরে প্রায় ২০০টি গাড়ি এবং ২৫০টি বাইক ধ্বংস হয়ে গিয়েছে।

Delhi: দিল্লির পুলিশ প্রশিক্ষণ স্কুলে সাংঘাতিক অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কয়েকশো গাড়ি
Delhi Fire (Photo Credits: ANI)

দিল্লির (Delhi) এক পুলিশ প্রশিক্ষণ স্কুলে সাংঘাতিক অগ্নিকাণ্ড। পুড়ে ছাই কয়েক শো গাড়ি। রবিবার মাঝরাতে দিল্লির ওয়াজিরাবাদে ওই পুলিশ প্রশিক্ষণ স্কুলে আগুন লেগে যায় বলে খবর। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় ৮টি দমকল ইঞ্জিন। ভোর ৪টে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল সূত্রে খবর, ভয়াবহ আগুনের জেরে প্রায় ২০০টি গাড়ি এবং ২৫০টি বাইক ধ্বংস হয়ে গিয়েছে। প্রশিক্ষণ স্কুলে আগুন কীভাবে লাগল তা এখনও স্পষ্ট নয় দমকল বাহিনীর কাছে। স্থানীয় থানা ঘটনার তদন্ত করছে। তবে অগ্নিকাণ্ডের জেরে কোন হতাহতের খবর নেই।

আরও পড়ুনঃ কর্ণাটকে বাজি কারখানায় আগুন, মৃত ৩

দেখুন ধ্বংসলীলা... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 29, 2024 10:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).