Tamil Nadu Stampede: কারুরে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১ জন

থালাপতি বিজয় ও তাঁর দল দুর্ঘটনার দুঃখ প্রকাশ করে আহতদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।

Tamil Nadu Stampede: কারুরে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১ জন
Karur Stampede (Photo Credit: X)

নয়াদিল্লি: তামিলনাড়ুর (Tamil Nadu) কারুতে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগমের এক জনসভায় পদপিষ্ট (Stampede) হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে যখন হাজার হাজার সমর্থক সভাস্থলে ভিড় করে। স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুসারে, কারুরে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। সূত্রে খবর তামিলাগা ভেটরি কাজাগম থালাপতি বিজয়ের রাজনৈতিক দলের একটি জনসভায় অতিরিক্ত ভিড়ের কারণে দুর্ঘটনাটি ঘটে। তামিলনাড়ু সরকার জরুরি সাহায্য ঘোষণা করেছে। হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা সেবা চালু রয়েছে। থালাপতি বিজয় ও তাঁর দল দুঃখ প্রকাশ করে আহতদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। আরও পড়ুন : Fire At Saltlake:পঞ্চমীর রাতে শহরে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই গোটা বাড়ি

কারুরে পদপিষ্ট  হয়ে মৃত্যু

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).