Mansa Devi Temple Stampede: হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যু

এই ঘটনায় ৩০ জনেরও বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক।

Mansa Devi Temple Stampede: হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যু
Mansa Devi Temple Stampede (Photo Credit: X)

নয়াদিল্লি: হরিদ্বারের (Haridwar) মনসা দেবী মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮ জন দাঁড়িয়েছে। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে। মন্দিরে পুজো দিতে আসা ভক্তদের মধ্যে অতিরিক্ত ভিড়ের কারণে হুড়োহুড়ি শুরু হয়। প্রাথমিকভাবে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া যায়, কিন্তু পরবর্তীতে হরিদ্বার জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া, এই ঘটনায় ৩০ জনেরও বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক। উদ্ধারকাজে পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) এবং অগ্নিনির্বাপণ দল অংশ নিয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শোক প্রকাশ করেছেন এবং আহতদের জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। আরও পড়ুন: Hyderabad: কোন্ডাপুরে অবৈধ রেভ পার্টিতে পুলিশি হানা, উদ্ধার গাঁজা, চরস, এলএসডি, গ্রেফতার ৯ অভিযুক্ত

মনসা দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যু

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 28, 2025 10:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).