Dead Lizard Found in Biryani: নামী রেস্তোরাঁর বিরিয়ানি প্লেটে ঢালতেই চক্ষু চড়কগাছ, বেরিয়ে এল মড়া টিকটিকি, দেখুন জঘন্য ভিডিয়ো

হায়দরাবাদের জনপ্রিয় রেস্তোরাঁ বাওয়ারচি থেকে জোম্যাটো দ্বারা বিরিয়ানি অর্ডার করে প্লেটে ঢালতেই সুস্বাদু গন্ধের সঙ্গে বেরিয়ে এল মড়া একটি টিকটিকি। যা দেখে চক্ষু চড়কগাছ ওই ব্যক্তির। রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাতেই তাঁরা সম্পূর্ণ অস্বীকার করেন।

Dead Lizard Found in Biryani: নামী রেস্তোরাঁর বিরিয়ানি প্লেটে ঢালতেই চক্ষু চড়কগাছ, বেরিয়ে এল মড়া টিকটিকি, দেখুন জঘন্য ভিডিয়ো
Dead Lizard Found in Biryani (Photo Credits: X)

Dead Lizard Found in Biryani: বাচ্চা থেকে বুড়ো সকলের পছন্দের খাবারের তালিকায় শীর্ষ স্থানে অবস্থান করে বিরিয়ানি। চিকেন হোক বা মটন আর সঙ্গে বড় একখানা আলু, বিরিয়ানির জুড়ি মেলা ভার। কিন্তু প্লেটে ঢালার পর যদি বিরিয়ানির মধ্যে থেকে মড়া টিকটিকি বের হয়! ভেবে দেখুন তো বিষয়টা একবার। হায়দরাবাদের জনপ্রিয় রেস্তোরাঁ বাওয়ারচি (Bawarchi Hotel) থেকে জোম্যাটো (Zomato) দ্বারা বিরিয়ানি অর্ডার করে প্লেটে ঢালতেই সুস্বাদু গন্ধের সঙ্গে বেরিয়ে এল মড়া একটি টিকটিকি। যা দেখে চক্ষু চড়কগাছ ওই ব্যক্তির। রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানাতেই তাঁরা সম্পূর্ণ অস্বীকার করেন। এরপরেই নিজের জঘন্য অভিজ্ঞতা নেটপাড়ায় তুলে ধরেছেন তিনি।

আরও পড়ুনঃ বাইক নিয়ে বিপজ্জনক কারসাজি, ছিটকে পড়লেন চালক, দেখুন ভিডিয়ো

বিরিয়ানিতে মড়া টিকটিকি, দেখুন...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 03, 2023 12:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).