Rajasthan: জলে ডুবে স্কুল-গ্রামের সংযোগকারী একমাত্র সেতু, আটকে পড়ছে ৪২ জন শিক্ষার্থী

রাজস্থানের একটি স্কুলে ১৫ আগস্ট থেকে ৪২ জন শিক্ষার্থী তাদের স্কুলে আটকে পড়েছে।

Rajasthan: জলে ডুবে স্কুল-গ্রামের সংযোগকারী একমাত্র সেতু, আটকে পড়ছে ৪২ জন শিক্ষার্থী
42 students stranded in their school (Photo Credit: X)

নয়াদিল্লি: প্রবল বৃষ্টিতে ভাসছে বিভিন্ন রাজ্য। রাজস্থানের (Rajasthan) একটি স্কুলে ১৫ আগস্ট থেকে ৪২ জন শিক্ষার্থী তাদের স্কুলে আটকে পড়েছে। তারা বাড়ি ফিরতে পারছে না, কারণ নদী উপর দিয়ে তাদের গ্রাম ও স্কুলের সঙ্গে যুক্ত একমাত্র সংযোগকারী সেতুর জলে ডুবে গিয়েছে। সংবাদ সংস্থা এএনআই একটি ভিডিও শেয়ার করেছে, তাতে দেখা যাচ্ছে পড়ুয়ারা বাড়ি ফেরার জন্য দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তাদের ফেরার উপায় নেই। তারা তাদের স্কুলেই থাকছে বলে জানা গিয়েছে।

দেখুন 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 16, 2024 03:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).