SIR: বিশেষ নিবিড় সংশোধন ফর্ম দিতে গিয়ে পোষা কুকুরের আক্রমণের শিকার বিএলও

এনুমারেশন ফর্ম বিতরণ করতে গেলে বাড়ির মালিক ইচ্ছাকৃতভাবে পোষা কুকুরটিকে তাঁর ওপর ছেড়ে দেন বলে অভিযোগ বিএলওর।

SIR: বিশেষ নিবিড় সংশোধন ফর্ম দিতে গিয়ে পোষা কুকুরের আক্রমণের শিকার বিএলও
BLO Attacked by Pet Dog (Photo Credit: X)

নয়াদিল্লি: কেরলের (Kerala) কোট্টায়ামে একটি বাড়িতে বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision)-এর ফর্ম দিতে গিয়ে পোষা কুকুরের আক্রমণের শিকার হলেন একজন বুথ লেভেল অফিসার (BLO)। ভুক্তভোগী দাবি করেন যে, এনুমারেশন ফর্ম বিতরণ করতে বাড়িতে গেলে বাড়ির মালিক ইচ্ছাকৃতভাবে পোষা কুকুরটিকে তাঁর ওপর ছেড়ে দেন।

কুকুরটি তাঁর মুখ ও ঘাড়ে আক্রমণ করে। তাঁর ঘাড় ও গালের কাছে গভীর কামড়ের দাগ, আঁচড় ও রক্তের চিহ্ন স্পষ্ট। তাঁকে তাকে তৎক্ষণাৎ নিকটবর্তী হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখনও কোনো অভিযোগ দায়ের বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। আরও পড়ুন: Rahul Gandhi: নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য করে ইচ্ছাকৃতভাবে বিতর্ক ছড়ানোর চেষ্টা করছে, মন্তব্য রাহুল গান্ধীর

পোষা কুকুরের আক্রমণের শিকার বিএলও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 06, 2025 11:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).