UP Shocker: সাবান ব্যবহার করা নিয়ে বচসার জের, স্ত্রীকে মারধর করার অভিযোগে শ্রীঘরে স্বামী
বিবাদের জেরে স্ত্রীর গায়ে হাত। স্বামীর বিরুদ্ধে আইনের দ্বারস্থ স্ত্রী।
নয়াদিল্লিঃ দাম্পত্য কলহ নতুন নয়। স্বামী (Husband) স্ত্রীর (Wife) মধ্যে ছোটখাট কারণ নিয়ে সমস্যা লেগেই থাকে। এবার সামান্য সাবান ব্যবহার করা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বচসা। বিবাদের জেরে স্ত্রীর গায়ে হাত। স্বামীর বিরুদ্ধে আইনের দ্বারস্থ স্ত্রী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ে। ১৩ বছর আগে উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা প্রবীণ কুমারের সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর। সব ঠিকঠাকই চলছিল। এই দম্পতির দুই সন্তান রয়েছে। গত শনিবার এই দম্পতির মধ্যে তুমুল বচসা বাঁধে। না জিজ্ঞেস করে কেন স্ত্রীর সাবান ব্যবহার করেছেন প্রবীণ? এই নিয়ে বচসা বাঁধে। বচসা চরমে পৌঁছলে স্ত্রীর গায়ে হাত তোলেন প্রবীণ, এমনটাই অভিযোগ স্ত্রীর। এরপরই পুলিশের দ্বারস্থ হন স্ত্রী। বধূ নির্যাতনের অভিযোগে প্রবীণ কুমারকে গ্রেফতার করে পুলিশ।
সাবান ব্যবহার করা নিয়ে বচসার জের, স্ত্রীকে মারধর করার অভিযোগে শ্রীঘরে স্বামী
‘Soap Opera Turns Real’: Aligarh Man Arrested After Domestic Row Over Using Wife’s Soap, Alleges Cops Thrashed Him in Custody #Aligarh #UttarPradesh #Soap
— LatestLY (@latestly) June 15, 2025
Read: https://t.co/e01SOVZVHA
— LatestLY (@latestly) June 15, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 15, 2025 01:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

