Aligarh Plane Crash: মাঝ আকাশ থেকে ধসে পড়ল প্রশিক্ষণরত বিমান, অক্ষত চালক

বিমানটি অবতারণের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে তা মাটিতে আছড়ে পড়েছে। তবে চালকের প্রাণ একটুর জন্যে রক্ষা পেয়েছে।

Aligarh Plane Crash: মাঝ আকাশ থেকে ধসে পড়ল প্রশিক্ষণরত বিমান, অক্ষত চালক
Aligarh Plane Crash (Photo Credits: X)

Aligarh Plane Crash: মাঝ আকাশ থেকে ধসে পড়ল প্রশিক্ষণরত বিমান। রবিবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আলিগড়ে এক বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণরত বিমান আচমকাই ধসে পড়ে। বিমানটি অবতারণের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে তা মাটিতে আছড়ে পড়েছে। তবে চালকের প্রাণ একটুর জন্যে রক্ষা পেয়েছে। বিমান ধসে পড়ার ঠিক আগের মুহূর্তেই ঝাঁপ দিয়ে নিজেকে বাঁচান চালক। জানা যাচ্ছে, যান্ত্রিক ত্রুটির জেরে প্রশিক্ষণরত বিমানটি নিয়ন্ত্রণ হারায়। এরপরেই তা সোজা ধসে পড়ে।

আলিগড়ে ধসে পড়েছে প্রশিক্ষণরত বিমানঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 15, 7937 05:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).