Morocco Earthquake: জাপানের পর এবার ভয়াবহ ভূমিকম্প মরক্কোয়

জাপানের পর এবার ভূমিকম্প আফ্রিকার দেশ মরক্কোয়।

Morocco Earthquake: জাপানের পর এবার ভয়াবহ ভূমিকম্প মরক্কোয়
Earthquake In India Photo Credit: Twitter@NCS_Earthquake

জাপানের পর এবার মরক্কো। ২০২৪ সালের প্রথম দুটো দিনেই বিশ্বের দুই প্রান্তে বড় মাপের ভূমিকম্প। মঙ্গলবার সকালে আফ্রিকার মরক্কো কেঁপে ওঠে মাঝারি মাপের ভূমিকম্পে। মরক্কোর আজিলাল প্রদেশে ৫.১ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক ছড়ালো। ভূমিকম্পের পরে স্থানীয় মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসেন। কয়েকটি বাড়িতে ভূমিকম্পের প্রভাবে ফাটল দেখতে পাওয়া গিয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের বা বড় ক্ষতির খবর পাওয়া যায়নি।

গতকাল সোমবার বছরের প্রথম দিনে উত্তর জাপানে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়। ভয়াবহ ভূমিকম্পের প্রভাবে জাপানে অন্তত ৫৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং বেশ কয়েকটি প্রদেশে বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে।

দেখুন খবরটি

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 02, 2024 05:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).